বগুড়ায় কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
বগুড়ার কারাগারে থাকা ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে অসুস্থ হয়ে পড়ার পর তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বগুড়া কারাগারের জেল সুপার।
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৯